Tuesday 17 November, 2026

For Advertisement

সৌদিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

13 January, 2022 12:44:28

সৌদি আরবে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমন আহমদ (২১)।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে জেদ্দা শহরে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে।

নিহতের মামা আবদুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ১১ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তার ভাগিনা সুমন। সেখানে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে জেদ্দা শহরে থাকতেন সুমন। হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ভাগিনা।

খবর পেয়ে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

আবদুল করিম আরও জানান, সুমন কি আসলেই পা ফসকে পড়ে মারা গেছে; নাকি সেটি রহস্যজনক মৃত্যু তা নিয়ে ধূম্রজাল দেখা দিয়েছে। কারণ ওই চার তলায় সুমনের সঙ্গে কয়েকজন কাজ করছিলেন। এ ঘটনার পর থেকেই তারা লাপাত্তা।

নিহত সুমনের পারিবারিক একটি সূত্র জানায়, লাশ দেশে নাও আসতে পারে। কারণ সৌদি আরবেই তার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore