For Advertisement
যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কিউসি ব্যারিস্টার সুলতানা
বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সুলতানা তাপাদার কিউসি হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যে। তিনি যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি কিউসি হিসেবে নিয়োগ পেলেন। ব্রিটিশ রানির পরামর্শে ১০১ জন কুইন্স কাউন্সেল বা কিউসির তালিকা প্রকাশ করা হয় গত ২২ ডিসেম্বর। এতে সুলতানা রয়েছেন। লর্ড চ্যান্সেলর ডোমেনিক রাব এই নিয়োগ দেন।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ সুলতানা তাপাদারের বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজারে। তার বাবার নাম শাহাবুদ্দিন তাপাদার। সুলতানার নিয়োগে লন্ডনের বাঙ্গালি কমিউনিটি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। স্হানীয় সাংবাদিকরা বলছেন, এই নিয়োগ বাংলাদেশিদের ব্রিটেনের মূলধারায় এগিয়ে যাওয়ার পথে আরেক ধাপ ইতিবাচক পথ তৈরি হলো।
আপিল আদালতে ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলে এবং করপোরেট আইনে বিশেষভাবে অভিজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন। কাউন্টার টেররিজম ও জাতীয় নিরাপত্তা নিয়েও তিনি কাজ করেছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore