Tuesday 17 November, 2026
For Advertisement
ইতালিতে কর্মস্থলে বাংলাদেশির মৃত্যু
23 November, 2021 9:19:23
ইতালিতে কর্মস্থলে সিদ্দিকুর রহমান নামে এক বাংলাদেশি মারা গেছেন।
স্থানীয় সময় রোববার বেলা ১১টায় রোমের ফ্লামিনিউ এলাকায় তার কর্মস্থলে তিনি ইন্তেকাল করেন। (ইন্নাল্লিলাহে … রাজেউন)।
তা বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। সিদ্দিকুরের দেশের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ছোট বড়াই গ্রামে।
সিদ্দিকুরের এলাকার আরেক প্রবাসী মানিক মোহাম্মদ জানান, কর্মস্থলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছেন। একই প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করতেন। তার পরিবার দেশে থাকে। সেখানে স্ত্রী এবং তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তার মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সিদ্দিকুরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore