For Advertisement
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কয়েকটি দেশের ৯৫ জন ‘অবৈধ অভিবাসীকে’ আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। তাঁদের মধ্যে ৪৩ জন নারী।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ নামের পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে ১৫০ জনকে আটক করা হয়। পরে বৈধ কাগজপত্র থাকায় ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন বলেন, আটকদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। তাঁদের অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী। তাঁরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।
দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে আটকদের বিষয়ে আরো তদন্ত হবে বলে জানান ওই কর্মকর্তা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore