Sunday 28 June, 2026

For Advertisement

সৌদিতে ১৫ হাজারের বেশি অভিবাসী আটক

8 November, 2021 10:14:34

অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি আরব সরকার। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না তা এখনও জানা যায়নি।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার এ খবর দিয়েছে সৌদি গেজেট। খবরে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলে এ অভিযান।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃতদের আবাসন নীতিমালা লঙ্ঘনকারী আছে ৭,২৯২ জন। সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ভেঙেছে ৬,৩৭৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে ১,৭৩৪ জন। ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে সীমানা অতিক্রমের সময়।

নীতিমালা লঙ্ঘনকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে দেশটির ১৭ জন নাগরিককে।

এই মুহূর্তে সৌদি আরবে আবাসন নীতিমালা ভঙ্গের জন্য নজরদারিতে আছেন মোট ৮৮ হাজার ২৯ জন। যাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৬৭৮ ও নারী ৯ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে যার যার কূটনৈতিক মিশনে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র যোগাড় করতে বলা হয়েছে। ১০ হাজার ১৭ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যার যার দেশে।

অবৈধ প্রবেশ বা আবাসন নীতিমালা লঙ্ঘনকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে তাদের ব্যাপারেও কঠোর হয়েছে সৌদি সরকার। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore