Thursday 1 October, 2026

For Advertisement

সৌদি আরবে ছাঁদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

5 November, 2021 9:09:00

সৌদি আরবে তিনতলা ছাঁদ থেকে পড়ে রাকিব মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।নিহত রাকিব মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা। এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উস্থি ইউনিয়নের মমলুল গ্রামের ইউপি সদস্য মো. গেদু মিয়া সাংবাদিকদের বলেন, প্রবাসী রাকিব প্রায় সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। দুই মাস আগে দেশে ফিরে পাশের হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন রাকিব। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। আনুমানিক ২০ থেকে ২২ দিন আগে রাকিব আবারও সৌদি আরবের রিয়াদে চলে যান। সেখানে কাজ করতে গিয়ে তিন তলা ছাঁদ থেকে পড়ে রিয়াদের মৃত্যু হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore