Sunday 28 June, 2026

For Advertisement

আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

28 October, 2021 9:37:45

করোনা মহামারীর সময়ে বিধি নিষেধের কারণে যারা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের দীর্ঘ অপেক্ষার পর সুখবর দিয়েছে মালয়েশিয়ার সরকার। ১ নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই ট্রাভেল পাস (এমটিপি) ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাজায়মি দাউদ।

তিনি বলেন, বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ডাবল ডোজ টিকা সম্পন্নের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্টসহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে ৭ দিন অবস্থান করতে হবে। এ ৭ দিন কোয়ারেন্টিন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে।

যে সমস্ত ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, পেরোল পাস, রেসিডেন্ট পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদি পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘমেয়াদি অস্থায়ী জব পাস (পিএলকেএস), গৃহপরিচারিকা ও ট্যুরিস্ট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore