Friday 2 October, 2026

For Advertisement

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

22 October, 2021 5:13:13

সৌদি আরবে লরিচাপায় তোফায়েল আহমেদ চৌধুরী (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

তোফায়েল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টারবাড়ির দুদু মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

তোফায়েল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। বছর তিনেক আগে তিনি অবসরে যান। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান জানান, তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore