Monday 16 March, 2026

For Advertisement

ইতালি যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

29 September, 2021 6:37:36

ইতালিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

ইতালি যুবলীগ এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনাসভা ও দোয়া মাহফিল করে রোমের প্রাণকেন্দ্র ভিত্তোরিওতে।

ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এসবই সম্ভব হয়েছে প্রিয় নেত্রীর সাহসী ভূমিকার কারণে। বক্তারা আরও বলেন, ইতালি যুবলীগ পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির নির্দেশে। খুব শিগগির ইতালি যুবলীগে নতুন কমিটির ঘোষণা আসবে।

বক্তারা আরও বলেন, ইতালি যুবলীগ আয়োজিত বিভিন্ন কর্যক্রমে যারা অংশগ্রহণ করেন, ভবিষ্যতে তাদের নিয়েই যুবলীগ ইতালির কমিটি গঠন করা হবে। দৃঢ়তার সঙ্গে এ কথা বলতে পারি।

পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ভিত্তোরিস্থ সেন্ট্রাল মসজিদে।

এ সময় উপস্থিত ছিলেন ইতালি যুবলীগের সদস্য আলাউদ্দিন শিমুল, রফিক বেপারি, আমিন বেপারি, স্বপন মালত, ইলিয়াস, উপপ্রচার সম্পাদক স্বপন দাস প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore