Sunday 28 June, 2026

For Advertisement

মালয়েশিয়ায় জালিয়াতি করে টিকা নেওয়ায় বাংলাদেশির কারাদণ্ড

25 September, 2021 5:58:09

মালয়েশিয়ায় জালিয়াতি করে করোনার টিকা নেওয়ায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, মিজানুর রহমান গত ১৩ সেপ্টেম্বর দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাইয়ের সায়েন্স ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি টিকা কেন্দ্রে কোভিড-১৯ টিকা নিতে গিয়ে অন্য বাংলাদেশির পাসপোর্ট ব্যবহার করে প্রতারণা করেন এবং নিজেকে সাদ্দাম হোসেন দাবি করে যার পাসপোর্ট নাম্বার বিওয়াই ০৯৩৪৯৪৩।

ম্যাজিস্ট্রেট নরজালিজা তেসমিনের সামনে অভিযোগটি পড়ার পরে অভিযুক্ত মিজানুর রহমান দোষ স্বীকার করে। একই সাথে মিজানুর মালয়েশিয়ায় প্রবেশের জন্য বৈধ নথি বা পাস না থাকার দ্বিতীয় অভিযোগেও দোষ স্বীকার করেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore