Tuesday 17 November, 2026

For Advertisement

সৌদিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

22 September, 2021 10:36:07

সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কোর্শাপুর গ্রামে। বাবার নাম দুলাল উদ্দিন।

গতকাল সোমবার সৌদি আরবের জিদান বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বুধবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল।

তিনি বলেন, সোমবার সৌদির জিদান বিমানবন্দরে কাজে যান তামজিরুল। সেখানে পতাকা ও বাতি স্থাপনের জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। হঠাৎ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা দুলাল উদ্দিন বলেন, জমি বন্ধক রেখে ২০১৭ সালে তামজিরুলকে সৌদি আরবে পাঠাই। সেখানে জিদান বিমানবন্দরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছিলেন। সোমবার তিনি মারা যান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore