Tuesday 17 November, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

12 August, 2021 1:16:29

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার ( ৮ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আইয়ুব আলী খানের ছেলে সুলাইমান খান (৩২) ও ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি গ্রামের মৃত শওকত আলীর তালুকদারের ছেলে নাঈম তালুকদার (২৮)।

পরিবারের সূত্রে জানা যায়, পরিবার সূত্রে জানা যায়, সুলাইমান খান ও নাঈম তালুকদার দুজন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে একই দোকানে কাজ করতেন। গত রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩ টায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হন তিন বন্ধু। এ সময় কেপ টাউন শহরের ভিলেজড্রপ থেকে খারাবো টাউনে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সুলাইমান ও নাঈম। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সিয়াম নামের আরেক বন্ধু।

নাঈম তালুকদারের ফুফাতো ভাই মাসুম সরদার বলেন, নাঈমের বড় বোন হালিমা তার পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকা থাকেন। তিনি মুঠোফোনে নাঈমের মৃত্যুর খবর জানান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore