For Advertisement
দিল্লি হাইকমিশন বাংলাদেশের আয়োজনে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে দেখানো হবে সেলিম খান পরিচালিত ‘‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে এই সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
সেলিম খান বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন দিল্লির প্রেস উইং সাবান মাহমুদ আমাকে খবরটি জানিয়েছেন। এর মধ্যে আমরা ছবিটি পাঠিয়েছি তাদের কাছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার ছবিটি দেখবেন।’
পিংকি খান প্রযোজিত ছবিটি কিছুদিন আগে কভিড অবস্থা স্বাভাবিক হলে সারা দেশের স্কুল কলেজে প্রদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শান্ত খান ও দীঘি অভিনিত ছবিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে নির্মিত হয়েছে। সেন্সর বোর্ড ছবিটি দেখে বেশ সমাদৃত করেছিল। বিনামূল্যে ছবিটি সিনেবাজ অ্যাপসেও দেখা যাচ্ছে এখন, জানিয়েছেন সেলিম খান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore