Sunday 8 November, 2026

For Advertisement

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

8 November, 2026 6:21:56

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত আহ্বায়ক কমিটির পদধারীদের নাম প্রকাশ করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনম সাইফুল ইসলাম। চার সদস্যের এই কমিটিতে আহ্বায়ক আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলেরও সদস্য।

অন্যদিকে, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

পদ পেয়ে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এক ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore