Monday 29 June, 2026

For Advertisement

কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

29 June, 2026 5:36:17

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এর আগে রবিবার (২৮ জুন) রাত দেড়টার দিকে তিনি প্রথমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত দেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, তিনি দীর্ঘদিন ধরে এসব রোগে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা ও চেকআপ প্রয়োজন হয়। রাতের অসুস্থতার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তবে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর নয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore