Monday 29 June, 2026

For Advertisement

কঠোর নিরাপত্তার চাদরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

28 March, 2026 5:51:05

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আসছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল ৫টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন।

এদিকে প্রধানমন্ত্রীর নয়াপল্টন আগমন উপলক্ষে গতকাল রাত ৮ টা থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড দেয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে আশপাশের এলাকায় চলাচল করতে দেয়া হচ্ছে। নিরাপত্তায় এসএসএফের পাশাপাশি র‌্যাব, বিজিপি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিযুক্ত রয়েছেন।

শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় মঞ্চ থেকে নামতে নামতে মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান নয়াপল্টনে আসার ঘোষণা দেন। গতকাল যখন তিনি মঞ্চে ছেড়ে নামছিলেন, নেতাকর্মীরা তখন স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন মিলনায়ন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত মেরে হাস্যজ্জল কণ্ঠে বলতে থাকেন আগামীকাল নয়াপল্টন অফিসে যাবো আমি তোমাদের দেখতে চাই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore