Sunday 28 June, 2026

For Advertisement

মির্জা আব্বাসের সবশেষ শারিরীক অবস্থা নিয়ে যা জানা গেল

14 March, 2026 2:34:13

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি’র মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে তা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। দ্বিতীয় দফা অস্ত্রোপচার সাড়ে ছয়টায় শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। উনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার এয়ার এম্বুলেন্সসহ যাবতীয় প্রস্তুতি পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore