Thursday 19 November, 2026

For Advertisement

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

4 March, 2026 10:37:41

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

এ সময় তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লিফটের-১৫-তে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

বুধবার বিকেল ৪টার দিকে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

পোস্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একদল ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সজীব ভুঁইয়ার প্রার্থিতা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়ে এর পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore