Tuesday 30 June, 2026

For Advertisement

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

7 July, 2025 12:02:39

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে ‘বীভৎস মববাজি’ বলে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (৬ জুলাই) যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি বলেন, “২৪+২৪ = ৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা হয়েছে। এটি ছিল এক ধরনের বীভৎস মববাজি। ভাঙচুরের সময় হিন্দি গান বাজানো হয়েছে, নাচানাচি হয়েছে—এসব ছিল অশোভন ও অগ্রহণযোগ্য।”

তিনি মন্তব্য করেন, “৩২ নম্বর ভাঙা নিয়ে কথা বললে অনেকে আমার পেছনে লাগবেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।”

রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, “যমুনায় (প্রধান উপদেষ্টার বাসভবন) বিএনপির মিটিং করতে দেওয়া হয় না। অথচ রাজার দলের লোকজন সেখানে মিটিং করতে পারে। এরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আসে।”

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore