Tuesday 30 June, 2026

For Advertisement

১৭ বছর পর মাহবুব ভবনে ডা. জোবাইদা

7 May, 2025 2:19:46

হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।

এসময় ডা. জোবাইদা রহমানের গাড়ির সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

মা সৈয়দা ইকবাল মান্দ বানুর হাতে গড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাবার বাড়িতে ডা. জোবাইদা রহমানকে স্বাগত জানান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানায়, সন্ধ্যায় হাসপাতালে পৌঁছার পর তিনি মায়ের সঙ্গে সময় কাটান। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি বাবার বাড়ি ধানমন্ডি ৫ নম্বর সড়কের মাহবুব ভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে রাতেই গুলশানের ফিরোজা ফিরে যান তিনি।

এর আগে, যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে এসেছেন জোবাইদা রহমান। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।

জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর ১টা ২৫মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পথে রওনা দেয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore