Wednesday 19 August, 2026

For Advertisement

ঈদের দিন স্বাস্থ্যবিধি মেনে জিয়ার মাজার জিয়ারত করবে বিএনপি

13 May, 2021 11:50:38

শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপির। বুধবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার বলেন, প্রতিবারের ন্যায় এবারও ঈদের দিন শুক্রবার ১১টায় স্বাস্থবিধি মেনে শুধুমাত্র দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণই রাজধানীর শেরে বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও মাজার জিয়ারত করবেন।

বিএনপি এক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ পুরো বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় সবাইকে ঈদ মোবারক জানিয়ে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore