Sunday 28 June, 2026

For Advertisement

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

4 March, 2024 1:53:24

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৪ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। তার সঙ্গে যাচ্ছেন স্ত্রী রাহাত আরা বেগম।

সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল থাকায় তাকে দেশটিতে যেতে হচ্ছে বলে জানা গেছে।

গত বছরের ২৯ অক্টোবর বাসা থেকে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর গত মাসে মুক্তি পান মির্জা ফখরুল। দীর্ঘসময় কারাগারে থাকায় তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তাকে এক হাতে লাঠির সহযোগিতা নিয়ে হাঁটতে হচ্ছে।

দলীয় সূত্র বলছে, বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। কেউ কেউ ঈদের পর বিদেশে যাবেন দীর্ঘমেয়াদে চিকিৎসার কাজে। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন।

এর আগে বিএনপির আন্দোলন চলাকালে গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তার সঙ্গে স্ত্রী ও কন্যা গিয়েছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore