For Advertisement
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় এ সাক্ষাৎ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব রাত ৮টা ১০ মিনিট ফিরোজায় প্রবেশ করেন। তিনি রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার বাসভবন থেকে বের হন।
জানা গেছে, সাক্ষাতকালে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পর এটাই দলীয় চেয়ারপারসনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।
এর আগে গত বৃহস্পতিবার সাড়ে তিন মাস কারাভোগ শেষে জামিনে কারামুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জেলগেটে অপেক্ষমাণ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই সংগ্রামে তারা জয়ী হবে।’ গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore