Thursday 19 November, 2026

For Advertisement

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে আজ

8 February, 2024 12:22:40

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হচ্ছে। বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর এভারকেযার হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান দিদার।

এর আগে, টানা ৫ মাস চিকিৎসা নিয়ে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ প্রভৃতি রোগে ভুগছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore