Wednesday 23 September, 2026

For Advertisement

চট্টগ্রামে হেফাজতের নেতা মাওলানা জাফর গ্রেফতার

1 May, 2021 7:25:49

সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ। শনিবার (১ মে) বিকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা জাফর আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা। তিনি বলেন, হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হাটহাজারী থানায় যে মামলা দায়ের করা হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারী থানায় ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাখে চারদিন। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore