Thursday 12 March, 2026

For Advertisement

ফের বিএনপির ৩ দিনের নতুন কর্মসূচি

24 December, 2023 5:55:04

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রোববার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে আজ রোববার একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore