Thursday 19 November, 2026
For Advertisement
হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা জামী গ্রেফতার
27 April, 2021 10:10:45
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আ. রহমান জামীর পুত্র। তিনি সতাল দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল এবং জমিয়তে উলাময়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তে ইসলামের সভাপতি।
পুলিশ জানায়, হেফাজতে ইসলামের ডাকা গত ২৮ মার্চ হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতা ও সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, হেফাজত তাণ্ডবে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি হিসেবে পলাতক ছিলেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore