Thursday 19 November, 2026

For Advertisement

বিএনপির তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

21 July, 2023 10:43:29

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ হবে বলে জানিয়েছেন দলের

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

‘ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে আমাদের তারুণ্যের সমাবেশ’ এই মন্তব্য করে তিনি বলেন, ‘আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে।’

বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

২২ জুলাই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

এ বিষয়ে যুবদল সভাপতি বলেন , ‘আলোচনায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা বলেছি। তারা মৌখিকভাবে ঠিক আছে বলেছেন। তারা আমাদের কাছে এপ্লিকেশন চেয়েছিলেন। আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

উল্লেখ্য, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ছয় বিভাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটির তিন সহযোগী সংগঠন। এর মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের একত্রে বগুড়ায়, বরিশাল, সিলেট ও খুলনায় এই কর্মসূচি পালিত হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore