Thursday 19 November, 2026

For Advertisement

বিএনপির জনসমাবেশ আজ

26 May, 2023 10:15:45

নেতাকর্মীদের গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে এ জনসমাবেশ করবে দলটি।

গত ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়। মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, এ সব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। তাদের মধ্যে আছেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকতউল্লাহ বুলু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় জিঞ্জিরায় সমাবেশ হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore