For Advertisement
গাজীপুরে ৫০ কেন্দ্রে এগিয়ে আছেন জাহাঙ্গীরের মা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় কোনো সংঘাত ও সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা চারটায়। এখন গণনা চলছে।
সর্বশেষ ৪৮০ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ৫০ কেন্দ্রের ফলাফল জানা গেছে। ৫০ কেন্দ্রে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা) টেবিলঘড়ি প্রতীকে ২০,৯২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান ২০,৭৭৬ ভোট পেয়েছেন।
এ ছাড়া মেয়র পদে অংশগ্রহণ করেছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি দেখা গেছে। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল বেশ। প্রার্থীরাও কেউ ভোট গ্রহণের অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া।
এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।—- ইত্তেফাক
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore