Saturday 2 May, 2026

For Advertisement

‘পদ্মা সেতুতে মোটরসাইকেলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

20 April, 2023 3:22:47

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল চলাচল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ দেন এবং শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। নিযম না মেনে চললে মোটরসাইকেল চলাচল আবার বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মা সেতুর টোল পরিশোধ করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore