Thursday 19 November, 2026

For Advertisement

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভায় আজ চূড়ান্ত হবে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী

25 March, 2023 12:52:34

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হওয়ার কথা। এতে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৫ জন আবেদন জমা দেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore