Thursday 19 November, 2026

For Advertisement

সব মহানগরের থানায় থানায় বিএনপির পদযাত্রা আজ

4 March, 2023 2:42:52

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ শনিবার (৪ মার্চ) সারাদেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১ মার্চ) এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও ভ্রান্ত নীতির ফলে জনগণ আজ খাদের কিনারায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সঙ্কুচিত হয়ে গেছে জনগণের আয়-রোজগার। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। মানুষ ক্রমেই বেকার হয়ে পড়ছে। ক্রমাগতভাবে ক্রয় ক্ষমতা হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। দেশ চরমভাবে বিপর্যস্ত। এমন অসহনীয় পরিস্থিতির জন্য দায়ী বর্তমান সরকার।

তিনি বলেন, জনগণের দুর্দিনে পাশে না থেকে দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট ঘাটতি পোষাতে সরকার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলেছে। জনগণ ডাল-ভাত খেতে হিমশিম খাচ্ছে। আর অন্যদিকে জনগণের কাঁধে চেপে বসা শাসকরা ভূরিভোজন করতে ব্যস্ত

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore