For Advertisement
তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলের কঠিন সময়ে সাধারণ সদস্যরাই দলকে সুসংগঠিত করে।
শুক্রবার (৩ মার্চ) জেলার বিরল উপজেলার ধুকুঝাড়ী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরীর শোক সভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা, ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে মনজুরুল ইসলাম চৌধুরীসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।-বাসস
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore