Thursday 19 November, 2026

For Advertisement

সারাদেশে যুবলীগের ৩ দিনব্যাপী শান্তি সমাবেশের ডাক

24 February, 2023 7:00:08

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগ শান্তি সমাবেশ করবে। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ, ২৬ ফেব্রুয়ারি দেশের প্রতিটি উপজেলা বা থানা ও পৌরসভায় ও ২৮ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে কিশোরগঞ্জ জেলার ইউনিয়নসমূহ ব্যতীত।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore