Thursday 19 November, 2026

For Advertisement

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

21 February, 2023 11:28:09

একুশে ফেব্রুয়ারি অমর শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন নেতা ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

মঙ্গলবার সকালে কালো ব্যাজ ধারণ করে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত হন এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন। এখান থেকে তারা শহীদ মিনার হয়ে প্রয়াত জিয়াউর রহমানের সমাধিস্থলে যান।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore