Thursday 25 June, 2026

For Advertisement

দেশের ১১ মহানগরে বিএনপির পদযাত্রা আজ

18 February, 2023 11:22:22

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আবারো পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।ঢাকা বাদে দেশের বাকি ১১টি মহানগরে শনিবার (১৮ ফেভ্রুয়ারি) এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। দেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করছেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, এ কর্মসূচি উপলক্ষে কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এলাকায় এলাকায় ছুটছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন বিভাগীয় শহরগুলোতে। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তারা। এর ফলে এবারের কর্মসূচি আরও বেশি সফল হবে।

উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যও আজ একইভাবে কর্মসূচি পালন করবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore