Thursday 19 November, 2026

For Advertisement

সব মহানগরে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা

12 February, 2023 6:10:59

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা করবে দলটি।

রোববার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ারসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা ঘোষণা করছি।

বিএনপিসহ চলমান যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা অন্য দলগুলো এই পদযাত্রা কর্মসূচি পালন করবে জানিয়ে তিনি বলেন, ওইদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore