Monday 21 September, 2026
For Advertisement
বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত
9 February, 2023 10:43:31
রাজধানী ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত বুধবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
এতে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।
তবে বিএনপির আজকের কর্মসূচি স্থগিত হলেও ঢাকায় রোববারের (১২ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে বলে জানা গেছে। গত মঙ্গলবার এই দুটি কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore