Thursday 19 November, 2026

For Advertisement

১০ দফা দাবিতে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

7 February, 2023 6:32:06

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে আবারও ২ দিন পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ও ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। এছাড়া জনগণ যদি চায় হরতালের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচি নস্যাৎ করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore