Thursday 19 November, 2026

For Advertisement

বিএনপির সমাবেশ বুধবার, পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আ.লীগ

24 January, 2023 11:30:06

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি। একইদিন পাল্টা কর্মসূচি নিয়ে রাজধানীতে মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।’

বুধবার সকাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করার ঘোষণা দিয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনও রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। একইভাবে সারাদেশে সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ বিষয়ে আবু আহমেদ মন্নাফী বলেন, ‘ইউনিট থেকে ওয়ার্ড, থানা থেকে মহানগর সব স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। বিএনপি যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সেজন্য তারা রাজপথে সতর্ক থাকবেন।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore