Thursday 19 November, 2026

For Advertisement

বাবার মৃত্যুতে রনিকে প্যারোলে মুক্তি না দেওয়ায় ছাত্রদলের নিন্দা

15 January, 2023 11:16:54

বাবা মারা যাওয়ার পরও মো. আব্দুর রহিম রনিকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার ভোরে মারা যান ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম রনির বাবা মহসিন মোল্লা। বাবার জানাজায় অংশ নিতে কারাবন্দি আব্দুর রহিম রনি প্যারোলে মুক্তির আবেদন জানান। তবে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানান।

পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, আব্দুর রহিম রনি ফ্যাসিস্ট সরকারের কারাগারে অন্যায়ভাবে বন্দি। তিনি যথাযথ আইন অনুযায়ী মৃত বাবার দাফনের জন্য প্যারোলের আবেদন করেন। এর পরও প্রশাসন আব্দুর রহিম রনিকে তার বাবার দাফনসহ শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার মাধ্যমে চরম মানবাধিকার বিরোধী চরিত্রের পুনরাবৃত্তি করেছে।

এ সময় ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রশাসন ও রাষ্ট্রের এ ধরনের আচরণের তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore