Sunday 28 June, 2026
For Advertisement
স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের
2 January, 2023 12:40:50
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।
শেখ ওয়ালিদ জানান, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা’ করাতে তিনি সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে ৪ জানুয়ারি ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore