Thursday 19 November, 2026

For Advertisement

হাসিনা হটাতে ৩৩ দল একত্রিত হয়েও মাঠে ফল পাচ্ছে না: কাদের

1 January, 2023 7:45:13

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারকে হটাতে বিএনপি জামায়াতের ডানে ১৩ দল বামে ২০ দল মিলে ৩৩ দল ঢাকায় গণমিছিল করেছে। এদের বেশিরভাগই এক চেয়ার এক টেবিল এবং নাম সর্বস্ব সভাপতি সম্পাদক রয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী যাওয়ার পথে ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে (পুরোনো বিমানবন্দর) অবতরণ করেন। তৃতীয় বারের মতো দলের সাধারণ সম্পাদক হওয়ায় ফেনী জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে তাকে ফুলেল সংবর্ধনা জানান। এরপর ওবায়দুল কাদের তার সংসদীয় আসন নোয়াখালীর কোম্পানিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমরা ঠান্ডা মাথায় বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করছি। আমরা অশান্তি চাই না, সংঘাত চাই না। অনেকে আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া এখন আর পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি। এগুলোর উপকারভোগী দেশের জনগণ। দেশবিরোধী অপশক্তি এতেও অখুশি। তারা উন্নয়নের এসব যজ্ঞেও দুর্নীতির কথা বলছে। কালো মেঘ কেটে যাবে, সবার শুভ বুদ্ধি উদয় হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore