Thursday 19 November, 2026
For Advertisement
বিকেলে ২৭ রূপরেখা ঘোষণা করবে বিএনপি
19 December, 2022 10:48:41
গত ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে ১০ দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আট দিন পর আজ (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্র সংস্কারের ২৭ রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজধানীর একটি হোটেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ রূপরেখা ঘোষণা করবেন। রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দল সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিগত ১৪ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তাই, বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore