For Advertisement
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায় সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিএনপির দপ্তরের সংযুক্ত থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমে বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান, চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে পল্টন থানা পুলিশের ওসি (অপারেশন) হীরন্ময় বাড়ৈ গণমাধ্যমকে জানান, এমন একটি ঘটনা আমরাও শুনেছি। এখনো বিষয়টির সঠিক তথ্য পাওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore