Thursday 19 November, 2026

For Advertisement

সম্মেলন ছাড়া কোথাও ছাত্রলীগের নতুন কমিটি নয়

12 November, 2022 11:14:03

ছাত্রলীগ ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের আগে নতুন করে আর কোনো কমিটি দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (১২ নভেম্বর) ছাত্রলীগের দেখভালের দ্বায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের এ নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাছিম বলেন, ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। তার আগে ছাত্রলীগের বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা সম্মেলন ছাড়া নতুন করে আর কোনো কমিটি ঘোষণা করতে পারবে না। কমিটি দিতে হলে অবশ্যই জেলা-উপজেলা পর্যায়ে সম্মেলন ডাকতে হবে।

জানা গেছে, গত ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore