Tuesday 26 May, 2026

For Advertisement

‘জনগণ মনে করে এ দেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই’

27 October, 2022 11:09:21

আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। দেশের জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের (বিএনপি) ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোটের মাধ্যমে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগণ মেনে নেবে না।তিনি আরো বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদের আহ্বান করবো এক বছর অপেক্ষা করুন।

সুষ্ঠু রাজনীতিতে সরকারের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম অবস্থান করে দখল করবেন এভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না বলে যোগ করেন মন্ত্রী। ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore