Thursday 19 November, 2026

For Advertisement

কে ক্ষমতায় যাবে তা আল্লাহ জানেন: কাদের

17 October, 2022 11:13:02

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৪১ সাল পর্যন্ত কারা ক্ষমতায় থাকবে তা একমাত্র আল্লাহ ও দেশের মানুষ জানেন। সোমবার (১৭ অক্টোবর) নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আ.লীগের এই নেতা বলেন, যারা মনে করেন কয়েকটি সমাবেশ করলেই সরকারের পতন হবে তারা বোকার স্বর্গে বাস করছেন।

কাদের বলেন, আওয়ামী লীগ পানির স্রোতে ভাসমান দল নয়। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের গভীরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হাইকোর্ট বাতিল করেছে। এটা আওয়ামী লীগ সরকারের কোনো সিদ্ধান্ত নয়। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, জনগণের আস্থাকে সম্মান করে।

তিনি বলেন, দেশের মানুষ চাইলে আওয়ামী লীগ সরকার গঠন করবে, না চাইলে করবে না। শেখ হাসিনার এই সৎ সাহস আছে। ক্ষমতা কোনো স্থায়ী জিনিস নয় উল্লেখ করে কাদের বলেন, জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কাউকে বিমুখ করে না। আর তাই জন্ম থেকেই আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে আসছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore