Thursday 19 November, 2026

For Advertisement

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: আমু

3 October, 2022 11:15:39

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আজ রবিবার (২ অক্টোবর) দুপুরে ঝালকাঠিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। সদর উপজেলায় বিভিন্ন স্থানে ৫৭ জন ভূমি ও গৃহহীন মানুষকে জমি ও ঘর উপহার দেওয়া হয়।

আমির হোসেন আমু বলেন, এক সময় খাস জমি দখলে নিতো যাদের অর্থসম্পদ আছে তারা। এখন কিন্তু আর সেই দিন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ খাস জমিতে সরকারি অর্থে ভূমিহীনদের ঘর তুলে দেওয়া হচ্ছে। কারণ শেখ হাসিনা চাইছেন দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হোক। তিনি সকল মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আমরা খাদ্যে উদ্বৃত্ত। এসব কিছুই হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই এসব কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।সূত্র-বাসস।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore